1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় মিজানুর রহমান মিল্টন রয়েছে শক্ত অবস্থানে

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।। আগামী ৩০ এপ্রিল ২৬” আসন্ন খুলনা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন খুলনার জনপ্রিয় পত্রিকা দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিল্টন। তার প্রার্থিতাকে ঘিরে ইতোমধ্যে সাংবাদিক মহলে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।এদিকে, তার প্রতি সমর্থন জানিয়ে তাকে জয়ী করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহবাজ খান।এক বিবৃতিতে তিনি বলেন, মিজানুর রহমান মিল্টন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন।শাহবাজ খান আরও উল্লেখ করেন, খুলনা প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে মিল্টনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই তিনি সংশ্লিষ্ট সকল সদস্যকে মিল্টনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।সাংবাদিক মহলের একাধিক সূত্র জানায়, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে মিজানুর রহমান মিল্টন ইতোমধ্যেই শক্ত অবস্থানে রয়েছেন। তার প্রার্থিতা নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকে।উল্লেখ্য, খুলনা প্রেসক্লাব নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়েছে এবং সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park