1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ

খুলনার ফুলতলায় গফুর মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ : প্রতিবাদে সংবাদ সন্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।।খুলনার ফুলতলা এলাকার জনৈক বাসিন্দা সুজন তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে গত ৫ এপ্রিল ২০২৬ ইং তারিখে গফুর মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে আল্ট্রাসনোগ্রাম করার পর চিকিৎসক জানান, পেটের বাচ্চাটি দুই দিন আগেই পেটের ভিতর মারা গেছে। দ্রুত অপারেশন করে বাচ্চাটি বের না করলে মায়ের ক্ষতি হতে পারে বলেও জানানো হয়।পরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে (সিজার) অপারেশনের মাধ্যমে বাচ্চাটি বের করা হয়। পরে বাচ্চার প্রাণের লক্ষণ ও নড়াচড়া দেখা যায় বলে অভিযোগ করেছেন স্বজনরা। কিছু সময় পর শিশুটির মৃত্যু হয়।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম অসহায় অবস্থায় পড়েন। ঘটনায় পর ডাক্তার মঞ্জুর মোরশেদ গতকাল রোববার ১২ এপ্রিল নিজ ক্লিনিকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন” সেখানে তিনি আত্মপক্ষ সমর্থন করে ঘটনার বিষয়াদি তুলে ধরেন এবং নিজেকে নি:ষ্পাপ দাবী করেন।সেখানে দুজন স্থানীয় সাংবাদিকের বিরুদ্ধে তিনি চাঁদাবাজির অভিযোগ তোলেন এবং টাকা না দেয়ার কারনে তার বিরুদ্ধে  বিভিন্ন গণমাধ্যমে প্রপাগাণ্ডা ছড়িয়ে হেনস্থা করেন বলে জানান। তবে স্থানীয়দের দাবি, গফুর মেমোরিয়াল হাসপাতালকে নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে।“ এর আগেও ফুলতলার বাসিন্দা তানভীর তার দুই মাসের নবজাতককে চিকিৎসার জন্য গফুর মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে ওইখানের কর্মকর্তার সঙ্গে তানভীরের কথা কাটাকাটি পরে তার মোবাইল ভেঙে ফেলেন এবং ভয়-ভীতি ও হুমকির ঘটনাও ঘটে। এ ঘটনার পর তানভীর ফুলতলা থানায় অভিযোগ দায়েরও করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park