1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার খালিশপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

 

দিগন্তর রিপোর্ট।।অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করায় ২ টি শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ ১৩ জুন সকাল ১১ টায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার সাবজোন-১ (খুলনা,সাতক্ষীরা, নড়াইল) অঞ্চলের আওতাধীন বিভিন্ন শিল্প কারখানায় নিম্নমানের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী (সেমাই, শিশু খাদ্য) তৈরি করে বাজারজাত করায় জনস্বাস্থ্যের কথা বিবেচনাপূর্বক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষে বিজ্ঞ খুলনা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ^র মন্ডল এর নেতৃত্বে খুলনা শিল্পাঞ্চল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত অভিযানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা জোন, খুলনা পুলিশের সহযোগিতায় যৌথভাবে পরিচালিত হয়।উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী (সেমাই)তৈরি করে বাজারজাত করায় খুলনা মেট্রোপলিটন এর খালিশপুর থানা এলাকায় অবস্থিতহাশেম ফুড প্রোডাক্টস এর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে, ১৫ দিনের কারাদন্ড এবং ভূইয়া ফুডস প্রোডাক্টস এর মালিককে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।এই বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬,এর খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার বলেন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী (সেমাই)তৈরি করে বাজারজাত করায় ২ টি শিল্প প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা ও ১ টি প্রতিষ্ঠানকে অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়।খুলনায় এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবেন বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park