1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

পশুর হাটে হাসিল বেশি নেওয়ায় আদায়কারীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪

 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি।।ঈদকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে পশুর হাটে গবাদিপশু কেনাবেচায় হাসিল (কর) এর মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে আদায়কারীকে নগদ অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টায় আক্কেলপুর মজিবুর রহমান সরকারি কলেজ মাঠ (কোরবানীর পশুর হাটে) গবাদিপশু কেনাবেচায় হাসিল (কর) এর মূল্য তালিকা না থাকায় একেক ক্রেতার কাছে একেক হাসিল আদায়ের অভিযোগে হাট ইজারাদার মোঃ রাশেদুল ইসলাম রাজার পক্ষে আদায়কারী রানাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা ভ্রাম্যমাণ আদালতে নগদ অর্থ ১০হাজার টাকা জরিমানা করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা বলেন, গতকাল মঙ্গলবার (১১ জুন) উপজেলা আইন শৃঙ্খলা মিটিংএ আলোচনা সাপেক্ষে সর্ব সম্মতিক্রমে ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় উপজেলার প্রতিটি কোরবানী পশুর হাটে গবাদিপশু কেনাবেচায় হাসিলের মূল্য তালিকা রাখতে হবে। কিন্ত মজিবুর রহমান সরকারি কলেজ মাঠ কোরবানীর পশুর হাটে কোন মূল্যতালিকা ছিল না। গবাদিপশু কেনাবেচায় সরকারি রেট প্রতিটি গরুর ৫শ৫০ টাকা ও ছাগলের ২শ৭৫টাকা করে হাসিল (কর) নির্ধারণ ছিল কিন্তু আদায়কারীরা অতিরিক্ত হাসিল আদায় করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আদায়কারীকে নগদ অর্থদণ্ড ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park