1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি।।বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি শাহবাজ জামানের সভাপতিত্বে এবং সরদার বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ মোশারফ হোসেন, চ্যানেল এস সেভেন-এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময়-এর সম্পাদক শেখ শাহীন এবং খান জাহান আলী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুলিয়ান জয়, সহ-সভাপতি নাজমুল হুদা, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, যুগ্ম সম্পাদক নইমুল আলম, সহ-সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সোনিয়া তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা সোহানা খান, কোষাধ্যক্ষ আকতার হোসেন বাবলু, আইন বিষয়ক সম্পাদক ইরানী পারভীন এবং কার্যনির্বাহী সদস্য মোঃ রাসেল মিনা, সুকেশ সরকার, আপেল মাহমুদসহ অন্যান্য সদস্যবৃন্দ।ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park