1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

প্রতারণার অভিযোগে ভণ্ড কবিরাজ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।চিকিৎসার নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে মো. হাসান আলী নামের এক ভণ্ড পীর ও কথিত কবিরাজকে গ্রেপ্তার করেছে ঘিওর থানা পুলিশ।মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৩টার দিকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত হাসান আলী (৫৫) পাবনা জেলার চাটমোহর উপজেলার ধরাইল মল্লিকপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত হাসান আলী নিজেকে পীর ও কবিরাজ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। বাদী ফয়সাল বেপারীর বাবাকে স্ট্রোকজনিত অসুস্থতায় চিকিৎসার জন্য অভিযুক্ত হাসান আলীকে ঘিওরের ফুলহারা এলাকায় আনা হয়।চিকিৎসার কথা বলে অভিযুক্ত হাসান আলী ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর ৫ লাখ টাকা এবং ২০২৫ সালের ১৫ জুন আরও ৩ লাখ টাকা নেওয়াসহ মোট ১০ লাখ টাকা আত্মসাৎ করেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে বাদীর বাবা মারা যাওয়ার পরও অভিযুক্ত হাসান আলী ভণ্ডামি ও কুফরি কালামের মাধ্যমে পরিবারকে প্রভাবিত করে রাখেন এবং বাদীকে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।পুলিশ জানায়, তার বিরুদ্ধে এর আগেও পাবনার চাটমোহর ও মানিকগঞ্জের ঘিওর থানায় প্রতারণা ও জালিয়াতির একাধিক মামলা রয়েছে।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, প্রতারণার অভিযোগে মো. হাসান আলীকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park