
মো: তাহমিদ হামীম আলম,মঠবাড়িয়া প্রতিনিধি।।মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ মাদক বিরোধী অভিযানে তিনজন মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়েছে।অভিযানের সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে।অভিযানে আটককৃতদের কাছ থেকে ইয়াবা ১১০ পিস,গাজা ২০ গ্রাম, রান্ধা ৩টি, কাচি ৩টি, ফুয়েল পেপার, ওয়াকিটকি ১টি, গ্যাসলাইট ৩টি এবং ফোন ২টি জব্দ করা হয়।পরে তাদের তল্লাশি চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অস্ত্রসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অপরাধীকে ছাড় দেওয়া হবে না।