1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

 

দিগন্তর রিপোর্ট।।প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, বিগত ১৫ বছর দেশে কোনো নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন না হওয়ায় জাতি বর্তমানে এক কঠিন সময় বা ‘পুলসিরাত’ অতিক্রম করছে।এ পরিস্থিতিতে নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমকর্মীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর পিআইবি’র কনফারেন্স রুমে সাতক্ষীরা জেলার সাংবাদিকদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফারুক ওয়াসিফ বলেন, একটি ভুল তথ্য কিংবা অসতর্ক প্রতিবেদন বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। তাই সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি জুলাই সনদ ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরির ওপর গুরুত্বারোপ করেন।তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা জরুরি, যেখানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তিনি নির্বাচনকালীন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন।বর্তমান সরকারকে ‘জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার ফসল’ উল্লেখ করে ফারুক ওয়াসিফ বলেন, এ সরকার কেবল একটি নির্বাচন আয়োজন করে বিদায় নেওয়ার জন্য গঠিত কোনো সাধারণ তত্ত্বাবধায়ক সরকার নয়। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করাই এই সরকারের মূল দায়িত্ব।প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ।প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার কাজী জেবেল এবং দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান। এ সময় পিআইবির গবেষক ছিদ্দিক ফারুক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা ভিশনের প্রতিনিধি আসাদুজ্জামান, ডিবিসি নিউজের এম. বেলাল হোসেন, এখন টিভির আহসান রাজিব, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, মানবজমিনের বিপ্লব হোসেন, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান মধু, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল সহ সাতক্ষীরার কর্মরত ২৪ জন সাংবাদিক অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park