1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মানিকগঞ্জে দোয়া

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ জানুয়ারি) বাদ মাগরিব জয়রা-নারাঙ্গাই এলাকার বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর আয়োজনে নারাঙ্গাই এলাকায় এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে মহান আল্লাহর নিকট বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের উত্তম মাকাম দান এবং তার মৃত আত্মার মাগফিরাতের জন্য কায়মনোবাক্যে দোয়া করা হয়।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদের পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো, সাবেক হারুন অর রশীদ মুন্নুসহ সকল শহীদ ও মৃত নেতাকর্মীর আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি জেলা বিএনপির আহবায়ক ও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীন সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতাসহ দেশব্যাপী বিএনপি নেতা-কর্মী ও সাধারণ জনগণের সুস্বাস্থ্য, মঙ্গল ও কল্যাণের জন্য দোয়া করা হয়।এর আগে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম সুমনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আ. ফ. ম. নূরতাজ আলম বাহার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার, জেলা চেম্বার অফ কমার্সের পরিচালক শিশির কুমার রাজ, ফ্রান্স ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফজলুল করিম শামীম, জেলা যুবদল নেতা মো. ইমরান খান, মো. লিটু শিকদার, মেহেদী হাসান মনির, সাধু সরকার, মো. শিবলু সরকার ও সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহীন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মুসল্লিরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park