1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

মানিকগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির নতুন নেতৃত্বে লিটন–বাবুল

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও অটোটেম্পু ওনার্স গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক লিটন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পীর বাবুল হোসেন।শনিবার জেলাশহরের ড্রিম সিটি হোটেল মিলনায়তনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।সভাপতি পদে আব্দুর রাজ্জাক লিটন পেয়েছেন ১৫৮ ভোট।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নান্নু মিয়া পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে পীর বাবুল হোসেন ১৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান খান পেয়েছেন ২৪ ভোট।সহ-সভাপতি পদে ফারুক মোল্লা ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আনোয়ার হোসেন পেয়েছেন ২৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আবুল বাসার পেয়েছেন ১৪২ ভোট, প্রতিদ্বন্দ্বী চান মিয়া পেয়েছেন ২৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সিহাব উদ্দিন সুমন ১৪১ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. জাফর পেয়েছেন ২৬ ভোট। দপ্তর সম্পাদক পদে জিয়াউর রহমান পেয়েছেন ১৪৭ ভোট এবং কোষাধ্যক্ষ পদে মো. সিদ্দিক পেয়েছেন ১৪০ ভোট।এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম ফিরোজ, দ্বীন ইসলাম, ওসমান গনি, তপু রায়হান অজয়, ছবুর খাঁন ও মো. রতন।সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ২১৫ জন ভোটারের মধ্যে ১৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিধিবহির্ভূত হওয়ায় তিনটি ভোট বাতিল ঘোষণা করা হয়।ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার বশির আহমেদ ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার সবুজ মিয়া ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park