1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

খেজুরের রস খেতে এসে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে খেজুরের রস খেতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্কুল ও কলেজপড়ুয়া দুই শিক্ষার্থী।শুক্রবার (২ জানুয়ারি) সকালে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের গাড়াদিয়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন বলে সিংগাইর থানা ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন।স্থানীয়দের বরাতে সিংগাইর থানা ওসি মাজহারুল ইসলাম বলেন, সিংগাইর – মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। স্থানীয়রা দুর্ঘটনার পরই উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান বলেও জানান ওসি।সংঘর্ষে নিহতরা হলেন– সাভার উপজেলার পাথালিয়া) ইউনিয়নের (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন) সন্দ্বীপ এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ ইউসুফ (১৫) ও মো. জাফর মিয়ার ছেলে মাহমুদুল হাসান মিরাজ (১৯)। নিহত ইউসুফ সাভার ডেইরি ফার্ম হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। আর মিরাজ সাভার সি এফ এম কলেজ থেকে মাধ্যমিক শেষ করেছে মাত্র।নিহতের স্বজন ও বন্ধুরা জানান, ঢাকার সাভারের পাথালিয়া ইউনিয়নের (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন) সন্দীপ এলাকা থেকে মোটরসাইকেল করে ১২-১৩ জনের একটি দল মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় খেজুরের রস খেতে আসেন। রস পান শেষে ফেরার পথে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের গেড়াদিয়া এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park