1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শীতার্তদের পাশে ‘তুবা’ সমাজ কল্যাণ সোসাইটি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

 

দিগন্তর ডেস্ক।। নতুন বছরের প্রথম দিনে শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ‘তুবা’ সমাজ কল্যাণ সোসাইটি। সংগঠনটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদের নেতৃত্বে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাসুম হোসেন, মোহাম্মদ রাসেল সরকার, যুগ্ম মহাসচিব মোহাম্মদ লিটন প্রধান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম এবং তুবা টিভির চেয়ারম্যান সাদিকুর রহমান লিটন।যুগ্ম মহাসচিব লিটন প্রধানের সার্বিক ব্যবস্থাপনায় এই কম্বল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কম্বল বিতরণের সময় তুবা সোসাইটির চেয়ারম্যানের ছেলে মেহরাব উদ্দিন আলভীও উপস্থিত ছিলেন।কম্বল বিতরণকালে চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, ‘কনকনে শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। তুবা সমাজ কল্যাণ সোসাইটি সব সময় মানবসেবায় নিবেদিত থাকবে।’তিনি আরও বলেন, ‘নতুন বছরের শুরুতে আমরা চাই সমাজের সব মানুষ ভালো থাকুক। বিশেষ করে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন, তাদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।’যুগ্ম মহাসচিব মোহাম্মদ লিটন প্রধান জানান, শীতের এই সময়ে রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাথবাসী ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি যেন কোনো অসহায় মানুষ শীতে কষ্ট না পায়।’উল্লেখ্য, ‘তুবা’ সমাজ কল্যাণ সোসাইটি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি দরিদ্র ও অসহায় মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর আগেও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য সংকটে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park