
ডেস্ক রিপোর্ট।। ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল সিক্সটি ফোর এর সিইও এবং দৈনিক দিগন্তর পত্রিকার সম্পাদক শাহবাজ খান। ‘ইংরেজি নববর্ষ’ উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই শুভেচ্ছা জানান।শাহবাজ খান বলেন, নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ। নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এ আগমনি বার্তা আমাদের উদ্বেলিত করে। সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথচলার জন্য যোগায় নবোদ্যম ও অনুপ্রেরণা।শাহবাজ খান বলেন ২০২৫ ছিল শেখার বছর—কিছু স্বপ্ন ভেঙেছে, কিছু আশা থেমেছে,কিছু ভুল আমাদের চোখ খুলে দিয়েছে।আজ সেই সব ব্যর্থতাকে একটি বন্ধ ডায়েরির পাতায় রেখে আমরা এগিয়ে যাব নতুন আলোর দিকে।২০২৬ আসুক নতুন সাহস নিয়ে,আসুক নতুন বিশ্বাস, নতুন শুরু।গতকালের কষ্ট নয়,আজকের চেষ্টা আর আগামীকালের স্বপ্নই হোক আমাদের পথচলা।ভুলগুলো হোক শিক্ষা,হতাশা হোক শক্তি,আর প্রত্যেকটি সকাল হোক নিজেকে নতুন করে গড়ে তোলার অনুপ্রেরণা।স্বাগতম ২০২৬-আগামীর ’অগ্রযাত্রাকে আরও বেগবান করবে-নতুন বছরে এটিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা”।ভালো থাকুক দেশ ও দেশের সকল মানুষ”।