1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

জামায়াত আমিরের সম্পদ দেড় কোটি টাকার, রয়েছে ১০ ভরি স্বর্ণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সম্পদ ১ কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা টাকার। হাতে নগদ আছে ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা। এ ছাড়া রয়েছে ১০ ভরি স্বর্ণ। সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়া হলফনামায় তিনি এ তথ্য দিয়েছেন।

নির্বাচনি হলফনামায় জামায়াত আমির উল্লেখ করেন, ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার মূল্য ২৭ লাখ টাকা। একই সঙ্গে তিনি পেশা হিসেবে চিকিৎসা উল্লেখ করেছেন। তার যে সম্পদ আছে বর্তমানে তার আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা।

তার নিজের দুই লাখ টাকার ইলেকট্রিক পণ্য আছে। বন্ড ঋণপত্র স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির শেয়ার আছে ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকার।

এ ছাড়া তিনি হলফনামায় আরও উল্লেখ করেন, তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি। তার নামে ২ একর ১৭ শতক কৃষিজমি আছে, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা। বর্তমানে তার কাছে ৪৭ লাখ ২৫ হাজার ৮৩৪ টাকার সম্পদ আছে। কৃষিখাত থেকে তিনি বছরে ৩ লাখ টাকা আয় করেন।

আজ ঢাকা-১৫ আসনের জন্য মনোনয়নপত্রও জমা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে এই মনোনয়নপত্র জমা দেয়া হয়।

জামায়াত আমিরের পক্ষ থেকে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ সময়ে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমির আবদুর রহমান মুসা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে মাওলানা আবদুল হালিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। শহিদ হাদিসহ চব্বিশের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা হলেন ডা. শফিকুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park