
মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দুটি চোরাই মোটর সাইকেল সহ এক চোরকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। তার কাছ থেকে ৭টি মাস্টার চাবি উদ্ধার করা হয়।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান,বাদী সেলিম আলী (৪১), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-সোনাছড়া চা বাগান, ০৮নং কালীঘাট ইউপি, থানা-শ্রীমঙ্গল জেলা-মৌলভীবাজার এর একটি নীল রংয়ের Honda Livo 110 cc মোটর সাইকেল চুরির ঘটনায়,আমরা শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডের হোটেল ইছাকী এমোস এর সামনে থেকে গত শনিবার (৮ জুন) রাত অনুমানিক সাড়ে ৯ টার সময় উপস্থিত লোকজনের সহায়তায় মোটর সাইকেল চোর মিল্টন সরকারকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হতে চোরাইকৃত Honda Livo 110 cc নীল রংয়ের মোটর সাইকেল এবং মোটর সাইকেল চুরির কাজে ব্যবহৃত ০৭টি মাস্টার (চাবি) উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যমতে হোটেল “ইছাকী এমোস”এর আন্ডার গ্রাউন্ড হইতে অপর একটি Apache 160cc লাল রংয়ের মোটর সাইকেল উদ্ধার করা হয়।শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম বলেন,তার বিরুদ্ধে চট্রগ্রাম জেলাসহ বিভিন্ন থানায় চুরির মামলা রয়েছে।তার এনআইডিতে নারায়ণগঞ্জ জেলায় ঠিকানা রয়েছে,তদন্ত করে তার প্রকৃত নাম ও ঠিকানা বের করা হবে। আটককৃত মিল্টন কুমার ওরফে সোহেলসহ তার সহযোগী আসামীগন বিশেষভাবে তৈরি করা মাস্টার চাবি ব্যবহার করে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় গিয়ে মোটরসাইকেল চুরি করে আসছে।আটককৃত মিল্টন কুমার ওরফে সোহেলসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।