1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে মিথ্যা মামলা করায় এক নারী কারাগারে

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মিথ্যা মামলা দায়ের করার অপরাধে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারার বিধান অনুযায়ী এক নারীকে ১ দিনের সাজা ও অনাদায়ে পঞ্চাশ টাকা জরিমানা প্রদান করেছেন আদালত।রবিবার (২১ ডিসেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মামুন হাসান খান এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো.বিল্লাল হোসেন।সাজাপ্রাপ্ত মোছা. শারমিন আক্তার শিলা (২২) সাটুরিয়া উপজেলার তেবাড়িয়া এলাকার মো. শফিকুল ইসলামের মেয়ে। জানাযায়, গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখে বাদী সাবেক স্বামী শহীদ মিয়ার কাছ থেকে দেনমোহরের সম্পূর্ণ টাকা গ্রহণ করে খোলা তালাক গ্রহণ করেন। এরপরও তিনি ১৯ নভেম্বর ২০২৫ তারিখে সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত শহীদ মিয়ার নামে সমনের ফেরতের আদেশ দিয়ে ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ ধার্য করেন। নির্ধারিত দিনে শহীদ মিয়া আদালতে উপস্থিত হয়ে খোলা তালাকের কাগজপত্র দাখিল করলে তা যাচাই-বাছাই শেষে আদালত নিশ্চিত হন যে, তালাকের পরও বাদী উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করেছেন।এ বিষয়ে কোর্ট পরিদর্শক (ওসি) আবুল খায়ের জানান, মিথ্যা মামলা দায়েরের অপরাধে আদালত শারমিন আক্তার শিলাকে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারার বিধান অনুযায়ী ১ দিনের সাজা ও অনাদায়ে পঞ্চাশ টাকা জরিমানা প্রদান করেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park