1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

তারুণ্যের উৎসবে বিজয় দিবস সেপাক টাকরো প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলায় বিজয় দিবস সেপাক টাকরো প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় মোট ৪টি দল অংশগ্রহণ করে।এর মধ্যে মানিকগঞ্জ জেলার ২টি দল ছাড়াও সাতক্ষীরা ও নীলফামারী জেলার ১টি করে দল অংশ নেয়।চূড়ান্ত খেলায় নীলফামারী জেলাকে ৩-১ সেটে পরাজিত করে সাতক্ষীরা জেলা বিজয়ী হয় । বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিজয় মেলার সমাপনী দিনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক জনাব নাজমুন আরা সুলতানা। জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।এছাড়াও ক্রীড়া সংগঠক, রেফারি, খেলোয়াড় এবং বিপুল সংখ্যক দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park