1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় এজাজুল গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।।খুলনায় মহানগর ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে গুলি ও কুপিয়ে ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদার হত্যাকাণ্ডে জড়িত মো: এজাজুল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো: নিস্তার আহমেদ।প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্ত্বরের প্রধান ফটকের সামনে ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদারকে (৪০) প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনার সাথে সাথে র‌্যাব-৬ এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সমূহ সংগ্রহ করে এবং বিভিন্ন সিসি টিভি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় জোড়া হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত, যাকে মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ সরাসরি দৃশ্যমান ইজাজুল হোসেন নামে এক অভিযুক্তকে রূপসা আইচগাতি এলাকা হতে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার ফারুক হোসেনের ছেলে। গ্রেফতার ইজাজুল জোড়া হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা ৭ জনের নাম প্রকাশ করেছে।তিনি বলেন, খুলনা মহানগরীতে গ্রেনেড বাবু ও পলাশ গ্রুপের মধ্যে বিদ্ধমান দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার, শক্তিমত্তা প্রদর্শনের অসুস্থ প্রতিযোগিতা, মাদকের টাকা ভাগাভাগি, চাঁদা উত্তোলন নিয়ে বিবাদের জের ধরে এই হত্যাকান্ডের সূত্রপাত। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনার ক্ষেত্রে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park