1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

শ্রমিকদের বাধায় কালীগঞ্জে ভাটা উচ্ছেদ স্থগিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

 

ঝিনাইদহের কালীগঞ্জে একটি ইটভাটা উচ্ছেদে গিয়ে শ্রমিকদের তীব্র বাধার মুখে ফিরে যেতে হয়েছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের। সোমবার দুপুর ৩টার দিকে ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের একটি দল কালীগঞ্জ পৌরসভার শিবনগর এলাকার মকছেদ আলী ব্রিকসে অভিযান পরিচালনা করে।অভিযান শুরুর পরপরই ভাটার শ্রমিকরা ভেকুর সামনে শুয়ে পড়ে উচ্ছেদ কার্যক্রমের বিরোধিতা করেন। তারা দাবি করেন, এ ভাটায় প্রায় ২০০ শ্রমিক পরিবার জীবিকা নির্বাহ করে আসছে। ভাটা ভেঙে দিলে তাদের পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়তে হবে। শ্রমিকদের ভাষায়, “ভাটা ভাঙতে হলে আমাদের লাশের ওপর দিয়েই যেতে হবে।”ঘটনাস্থলে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম উপস্থিত ছিলেন। জানা গেছে, এটি মকছেদ আলী ব্রিকসে পরিবেশ অধিদপ্তরের চতুর্থ অভিযান।শ্রমিক চান্দু মিয়া বলেন, তারা প্রতিবছর বিভিন্ন ভাটায় কাজ করেন এবং চলতি মৌসুমে এ ভাটায় ২০০ জনের বেশি শ্রমিক কাজ করছেন। হঠাৎ উচ্ছেদ হলে তারা সবাই বেকার হয়ে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি এবছরের মতো ভাটা না ভাঙার দাবি জানান।কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম জানান, ইটভাটা উচ্ছেদ পরিবেশ অধিদপ্তরের এখতিয়ারাধীন বিষয়। শ্রমিকদের প্রতিরোধে পরিস্থিতি অনুকূলে না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর মামলা করবে বলে তিনি জানান।এ বিষয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। এর আগে কালীগঞ্জ পৌরসভার কোটচাঁদপুর সড়কের পাশে অবস্থিত এএমবিএম ব্রিকস উচ্ছেদ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park