1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

জামালপুর বকশীগঞ্জে সাংবাদিক মাসুদ উল এর উপর হামলাকারীর বিরুদ্ধে প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

 

এস এম দেলোয়ার হোসেন।।জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সমকালের সাংবাদিক মাসুদ উল হাসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সভা করেছেন দেওয়ানগঞ্জ কর্মরত সাংবাদিকরা।শনিবার ৮ জুন দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনেএ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এতে সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলামের সভাপতিত্ব বক্তব্য রাখেন, যুগান্তর পত্রিকার সাংবাদিক মদন মোহন ঘোষ, সমকালের সাংবাদিক এম এ রাজ্জাক মিকা, ভোরের কাগজ সাংবাদিক বিল্লাল হোসেন মন্ডল, কালের কন্ঠ সাংবাদিক তারেক মাহমুদ, আজকের পত্রিকা সাংবাদিক মহসিন রেজা রুমেল,এস টিভি সাংবাদিক ফারক,আমার সময় সাংবাদিক দেলোয়ার হোসেন সহ আরো অনেকেই।জানাগেছে,গত শুক্রবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসস্ট্যান্ড অফিস থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন মাসুদ উল হাসান।রাসেল আমিন মার্কেটের সামনে পৌঁছালে বকশীগঞ্জ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি ও তার স্বামী আতিক মিয়াসহ একাধিক ব্যক্তি মোটরসাইকেলের গতি রোধ করে মাসুদের উপর অতর্কিত হামলা চালান।তাদের সঙ্গে স্মৃতির বাবা মজিবর মিয়া ও ভাই সজলসহ অজ্ঞাতনামা ভাড়াটে আরও ৪-৫ জন।তারা মাসুদকে মোটরসাইকেল থেকে ফেলে পিটিয়ে গুরুতর জখম করে।এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। আতিকের হাতে থাকা ধারাল চাকু দিয়ে মাসুদের হাতে ও পিঠে আঘাত করে। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও ক্যামেরা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এঘটনায় আহত সাংবাদিক মাসুদ উল হাসান বকশীগঞ্জ থানায় মামলা করেছেন। হামলা ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান সাংবাদিকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park