1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

স্থগিত হওয়া ১৯ উপজেলায় ভোটগ্রহণ কাল

  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া দেশের ১৯টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার (৯ জুন)। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।ইসির জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলম জানান, এই ১৯টি উপজেলায় তৃতীয় ধাপে ২৯ মে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রেমালের কারণে নির্বাচনি এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় ওইসব নির্বাচন স্থগিত করেছিল কমিশন। ওই এলাকা নির্বাচন উপযোগী হওয়ায় রবিবার ভোট নেওয়া হবে।তিনি আরও জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় ইভিএমে এবং বাকি ১৮ উপজেলায় ব্যালট পেপারে ভোট হবে।ইসি জানিয়েছে, ১৯ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩০ জন প্রার্থী।এর মধ্যে চেয়ারম্যান পদে ১১৯, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন রয়েছেন। এসব উপজেলায় কেন্দ্র রয়েছে ১ হাজার ১৮১টি ও ভোটার রয়েছেন ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন।ইসি আরও জানিয়েছে, ১৭৯টি কেন্দ্রে শনিবার ব্যালট পৌঁছেছে।রবিবার ভোরে ১ হাজার ২টি কেন্দ্রে ব্যালট পাঠানো হবে।রবিবার ভোট যে-সব উপজেলায়: খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দিন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা উপজেলা এবং নেত্রকোনার খালিয়াজুরী।এছাড়া রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয়বার স্থগিত করা হয়েছে।৮ জুন, শনিবার সকাল ১০টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়।সভা শেষে ভোট গ্রহণ স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা সাংবাদিকদের জানান রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। পরে কখন এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তা এ সময় জানানো হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park