1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

সিংগাইরে ১৫ লাখ টাকার ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. মাসুদকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা এলাকা থেকে মোঃ মাসুদকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মো. মাসুদ (৪৯) ঢাকা জেলার  নবাবগঞ্জ উপজেলার  সাদাপুর এলাকার  মৃত ফালু বেপারীর ছেলে।জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই পার্থ শেখর ঘোষ, এএসআই মো. শরীফ হোসাইন ও এএসআই মো. শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স দক্ষিণ জামশা এলাকার জনৈক লেবুর তিনতলা ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে অভিযান চালায়।অভিযানে মো. মাসুদের দখল থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. মাসুদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park