1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

 

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড আশাবাদী বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।ডা. এ জেড এম জাহিদ বলেন, গত শুক্রবার খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার কথা হয়েছিল। কিন্তু একদিকে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি, অন্যদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ওই সময় ফ্লাই করা অবস্থা না থাকায় আমরা তাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি। কিন্তু মেডেকেল বোর্ড ও চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য পরামর্শ দিয়েছেন। সেই মতো আমাদের চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন।তিনি বলেন, খালেদা জিয়া যেন পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা পান সেই লক্ষ্যে এখানে রেখেই দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শ মতো কাজ করা হচ্ছে। মেডিলে বোর্ডসহ আমরা সবাই খুবই আশাবাদী যে উনার সুচিকিৎসা নিশ্তিত করা যাবে এবং পরবর্তীতে তাকে বিদেশে স্থানান্তর করা হবে।খালেদা জিয়াকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে ডা. এ জেড এম জাহিদ বলেন, খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তার সুস্থতার জন্য দেশের মানুষ যেভাবে দোয়া করছেন সেটা যেন অব্যহত থাকে সেই কামনা করছি আমরা।উল্লেখ্য, গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শরীরে আরও কিছু জটিলতা দেখা দেয়। বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এসব কারণে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা এখনো অর্জিত হয়নি। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া-আসা করছেন। একইসঙ্গে চিকিৎসার তদারকিও করছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park