1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে খুলনায় মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

 

 

দিগন্তর প্রতিবেদক।। সর্বস্তরের মানবাধিকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য, এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র’র মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১০ ডিসেম্বর বুধবার দুপুরে খুলনা রেলস্টেশনে বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এতে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র।পরে র‍্যালি শেষে সংস্থার পক্ষ থেকে অস্থায়ী কার্যালয়ে এসে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র’র নির্বাহী পরিচালক শাহবাজ জামান।সভাপতিত্ব করেন সংস্থার উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু।মানবাধিকার বিষয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওয়াহিদ মুরাদ,সহ সম্পাদক এস এম মমিনুর রহমান,সহ সভাপতি কাজী মিজানুর রহমান মিজান,নজরুল ইসলাম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আপেল মাহমুদ, লাইফ মেম্বার বিবেকানন্দ ঢালী,খুলনা বিভাগীয় সভাপতি দুলাল হোসেন,নতুন তাঁরার প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর রহমান মিনা,নাট্য ব্যক্তিত্ব সালাম মোড়ল, সাংবাদিক আকতার হোসেন বাবলু, সুব্রত বিকাশ মণ্ডল,রাসেল মিনা।সংস্থার পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী নাঈম হাসান, শেখ মাইনুল ইসলাম, সাকিব হোসেন শোভন, জসিম সরদার, কাজী রায়হান হোসাইন, শেখ আরিফুল ইসলাম, মোহাম্মদ মাহফুজুর রহমান,আব্দুল কুদ্দুস,গোলাম মোস্তফা প্রমুখ।র‍্যালি ও মানববন্ধন শেষে অলোচনা সভা পরিচালনা করেন সংস্থার খুলনা বিভাগীয় সম্পাদক আজমল হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park