1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ‘চাঁদের হাসি হাসপাতালে’ ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ সদর উপজেলার পৌর মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত চাঁদের হাসি হাসপাতালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে।সোমবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয় মানিকগঞ্জের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা এ অভিযান পরিচালনা করেন।অভিযানে হাসপাতালটির বিভিন্ন সেবা ও নথিপত্র যাচাই করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় (সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য) বিধিনিষেধ অমান্যের অভিযোগে হাসপাতালটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।জরিমানাটি তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযান ও জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা।ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা জানান, আমাদের কাছে চাঁদের হাসি হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে বেশ কিছু তথ্য ছিল। আমরা এখানে এসে দেখলাম, এখানে ডিউটি ডাক্তার থাকার কথা ছিল, কিন্তু একজনও নেই। অথচ চারজন রোগী ভর্তি আছে, তিনজন আজ রিলিজ নিয়ে চলে গেছেন। ওনাদের যে ল্যাব আছে, সেখানে আমরা মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পেয়েছি। এই অপরাধগুলো পাওয়ার কারণে চাঁদের হাসি হাসপাতালকে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা আরোপ করেছি। পরবর্তীতে তারা যদি সংশোধন না হন, তাহলে প্রতিষ্ঠানটি একেবারে সিলগালা করে দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park