1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

কেএমপির নতুন কমিশনার জাহিদুল হাসান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।।খুলনা মহানগর পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান। সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি করা হয়েছে।অন্যদিকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসানকে কেএমপির কমিশনার করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করা জাহিদুল হাসান গত ২৬ নভেম্বর পদোন্নতি পেয়ে ডিআইজি হন। বর্তমানে তিনি জিএমপিতেই কর্মরত আছেন। জাহিদুল হাসানকে শেখ হাসিনা সরকারের সময়ে রাজনৈতিক কারণ দেখিয়ে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছিল বলে অভিযোগ আছে।এদিকে পদোন্নতিবঞ্চিত জুলফিকার আলী হায়দারকে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে ডিএমপিতে পদায়ন করা হয়। পরে পদোন্নতি পেয়ে তিনি ডিআইজি হন। একই বছরের ৩ সেপ্টেম্বর জুলফিকার আলী হায়দারকে কেএমপির কমিশনার পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। তার আগে ২৭ আগস্ট তৎকালীন কমিশনার মোজাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park