1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

আজ ঢাকায় পৌঁছাবেন জুবাইদা রহমান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঢাকায় পৌঁছাবেন। ঢাকায় এসে অসুস্থ শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরবেন তিনি।বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।এদিকে বিএনপি চেয়ারপারসনকে বহন করার জন্য কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যার কারণে যাত্রায় বিলম্ব হচ্ছে।সব মিলিয়ে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে শুক্রবার সকাল ১০টা পেরিয়ে যেতে পারে বলে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে।এর আগে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এভারকেয়ারের সামনে এক সংবাদ সম্মেলনে জানান, গত জানুয়ারির মত এবারও কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে।তিনি বলেন, আজকে এই মধ্যরাত্রের পরে অথবা আগামীকাল সকালের ভেতর উনাকে ইউকেতে, অর্থাৎ লন্ডনে, একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা উনাকে নিয়ে যাব।বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। জুবাইদা রহমান দেশে ফিরে খালেদা জিয়ার অবস্থা মূল্যায়ন করার পর তাকে লন্ডন পাঠানোর ব্যবস্থা করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park