1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

খুলনায় বিখ্যাত জবেদ হোটেল ও মেগা বিরিয়ানিকে ভোক্তার জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

 

দিগন্ত ডেস্ক।। অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে খুলনায় বিখ্যাত জাবেদ হোটেল ও খালিশপুর মেগা বিরিয়ানিকে জরিমানা করেছে খুলনা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার খুলনা মহানগরীর সদর থানার রেলওয়ে এলাকায় অভিযান চালিয়ে জবেদ হোটেলকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে।এদিকে খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে আল নূরী টি হাউজ কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা এবং জুবায়ের এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর থানার চিত্রালী বাজার ও বি আই ডি সি রোড এলাকায় অভিযান চালিয়ে মেগা বিরিয়ানি হাউজ কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৩ হাজার টাকা এবং একই অপরাধে আল আরাফা লাইভ ফুড কে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ২৩ নভেম্বর ভোক্তা অধিকারের ১১টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে।তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park