1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা থানা পুলিশের অভিযানে ইলিশের বাড়ী চাঁদপুর ফেসবুক গ্রুপের এ্যাডমিন সহ ০২ প্রতারক গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
দে-শ ও জনতার কথা বলে..

খুলনা সংবাদদাতা।।গত ০২ এপ্রিল ২০২৪ খ্রিঃ জনৈক মোঃ সোয়েব মেজবাহ উদ্দিন(৪৮), পিতা-একেএম ছালেম, মাতা-রফিকুন্নাহার, সাং-মাষ্টার কটেজ, ওয়াবদা রোড, থানা-লালমোহন, জেলা-ভোলা, এ/পি-সাং-বাসা নং-৮/ব, প্লট নং-১৮, ব্লক-এফ, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকার নিজ নামীয় ফেসবুক আইডি হতে ‘ইলিশের বাড়ী চাঁদপুর’ নামক ফেসবুক গ্রুপ হতে ইলিশ মাছ ক্রয় করার জন্য ‘ইলিশের বাড়ী চাঁদপুর’ ফেসবুক গ্রুপের এ্যাডমিনের এর সাথে যোগাযোগ করে তার কথামতো বিকাশের মাধ্যমে তাকে ১৫,০০০/-(পনের হাজার) টাকা প্রেরণ করেন। উক্ত ফেসবুক গ্রুপের এ্যাডমিন ১৫,০০০/-(পনের হাজার) টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করার পর মোবাইল নম্বর বন্ধ করে দেয়। এক পর্যায়ে মোঃ সোয়েব মেজবাহ উদ্দিন(৪৮) বাদী হয়ে ডিএমপি’র মোহাম্মপুর থানায় উক্ত ঘটনার বিষয়ে একখানা সাধারণ ডায়েরী করেন এবং অত্র বিষয়টি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অবহিত করেন। কেএমপি’র পুলিশ কমিশনারের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক সহকারি পুলিশ কমিশনার (খুলনা জোন) গোপীনাথ কানজিলালের নেতৃত্বে একটি চৌকস টিম গত ০৬ এপ্রিল ২০২৪ খ্রিঃ ১৮.২০ ঘটিকায় সময় খুলনার সোনাডাঙ্গা মডেল থানাধীন রোড নং-১৩, সোনাডাঙ্গা ২য় আবাসিক এলাকা হতে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইলিশের বাড়ী চাঁদপুর’ ফেসবুক গ্রুপের এ্যাডমিন ১) মো: ফয়সাল আহম্মেদ(২৩), পিতা-মো: ফোরকান খন্দকার, সাং-যাদবপুর, থানা-কালিয়া, জেলা-নড়াইল এবং ২) আনিকা সুলতানা(১৮), পিতা-নজরুল ইসলাম, সাং-মির্জাপুর, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইলদ্বয়’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০২ (দুই) টি মোবাইল ফোন সহ বিভিন্ন ব্যক্তিদের নিকট হতে প্রতারণা করে নেওয়া টাকার মধ্য হতে ১,০৭,০০০/-(এক লক্ষ সাত হাজার) টাকা উদ্ধার করা হয়।উক্ত গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা উভয়ে স্বামী-স্ত্রী এবং তারা দেশের বিভিন্ন ব্যক্তিদের নিকট হতে প্রতারণা করে ইলিশ মাছসহ বিভিন্ন মাছ দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছে। পরবর্তীতে প্রতাণার শিকার জনৈক মোঃ সোয়েব মেজবাহ উদ্দিন এবং ডিএমপি’র মোহাম্মদপুর থানা পুলিশকে অবহিত করা হলে খুলনা থানায় হাজির হয়ে আসামীদ্বয়’কে হেফাজতে গ্রহণ করেন। এ সংক্রান্তে আসামীদ্বয়ের বিরুদ্ধে ডিএমপি’র মোহাম্মদপুর থানার মামলা নং-২৬, তারিখ-০৬/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park