1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ১৮০ পিস ইয়াবাসহ দুইজন আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইরে মাদকবিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ জামশা বাজার হইতে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পরদিন মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সিংগাইর উপজেলার বলধারা এলাকার মৃত আফছার উদ্দিনের ছেলে মো. ছফুর উদ্দিন (৪৬) এবং একই এলাকার মৃত হস্তা রাজবংশীর ছেলে জগদীশ রাজবংশী (৫২)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ছফুর উদ্দিনের লুঙ্গির কোচর থেকে নীল জিপারে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং জগদীশ রাজবংশীর লুঙ্গির কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ১৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে যার আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা।

এই বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে. ও. এম তৌফিক আজম বলেন,মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়ছে । মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রাখা হয়েছে”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park