1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে অস্ত্রের মহড়া: ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১৪

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ পৌরসভার নওখণ্ডা এলাকায় গভীর রাতে অস্ত্রের মহড়া ও জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও দু’জন পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ এই অভিযান চালায়।

পুলিশ জানায়, নওখণ্ডা এলাকার একটি পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে একদল লোক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে ১৪ জনকে আটক করা হয় এবং দু’জন সুযোগ পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও একটি স্টেইনলেস স্টিলের ব্যাটন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আকাশ (২০), মো. রাহল (১৯), মোঃ. রায়হান (১৯), মো. কামরুল ইসলাম রাকিব (৩৬), মো. সাইফুল ইসলাম (৪১), ডালিম আহমেদ (৩৫), আ. সোহরাব (৩০), রাসেল (৩৮), মো. রুবেল হোসেন (৪২), মো. আমিনুল ইসলাম (৩৬), জুয়েল রানা (৩৪), মো. শামীম (৩৮), মো. নাইম (৩৮) ও ওমর ফারুক (৩৫)। এদের মধ্যে মো. নাইম মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, বালু ভরাটকে কেন্দ্র করে প্রভাবশালী দু’জনের প্ররোচনায় তারা একত্রিত হয়ে অস্ত্রসহ শক্তির মহড়া দিচ্ছিল।

ওসি মো: কামাল হোসেন বলেন, অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে পুলিশের টহলের সময় নওখণ্ডা এলাকায় কয়েকজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করে চাইনিজ কুড়াল ও স্টেইনলেস স্টিলের ব্যাটন পাওয়া যায়। এ ঘটনায় ১৪জনকে গ্রেফতার করা হয়েছে এবং দু’জন পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে।আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park