1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

শরীয়তপুরে অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন।।শরীয়তপুরের ডামুড্যায় অটোরিকশার ইলেকট্রিক মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে নাসিমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার ডামুড্যা-শরীয়তপুর সদর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাসিমা বেগম উপজেলার দাইমি চর ভয়রা এলাকার আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকাতে পোশাক শ্রমিকের কাজ করতেন।ঘটনার সময় সঙ্গে ছিল তার ৯ বছরের ছেলে আয়মন।পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ডামুড্যা দাইমি চর ভয়রা এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে অটো রিকশাযোগে ছেলেকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি মুন্সীগঞ্জ যাচ্ছিলেন।পথে কুতুবপুর এলাকায় পৌঁছলে নাসিমার ওড়না অটোরিকশার পিছনের মোটরে পেঁচিয়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে অটোরিকশার ভিতর পড়ে থাকে। এমন ঘটনা দেখে নাসিমার ৯ বছরের ছেলে আয়ন অজ্ঞান হয়ে যায়।নিহতের স্বামী মোহাম্মদ আসাদ হাওলাদার বলেন, আমার ছেলের আকিকা অনুষ্ঠান ছিল গতকাল। এজন্য গত পরশুদিন আমি ঢাকা থেকে বাড়িতে আসি। আমার স্ত্রী গার্মেন্টসে কাজ করেন।আমি গ্রামে থেকে ব্যবসা করি। আজ সকালে আমার শ্বশুরবাড়ির মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় আমার স্ত্রী। সকাল ৮ টার সময় বাসা থেকে বের হন তিনি। ৯ টার কিছু পরে আমাকে এক নারী ফোন দিয়ে বলেন, আমার স্ত্রী এক্সিডেন্ট করেছে।আমি এসে দেখি আমার স্ত্রী মারা গেছে।আমি তদন্ত সাপেক্ষে বিচার চাই।ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park