1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

পাবনায় শশুরের আঘাতে জামাই খুন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
দেশ ও জনতার কথা বলে...

 

মোঃ হৃদয় হোসেন পাবনা সদর পতিনিধি।।পাবনায় তারাবাড়িয়া তে ছাগলে কলা গাছ খাওয়াকে কেন্দ্র করে চাচা শ্বশুরের ছুরিকাঘাতে হাবুল (৩০) নামে ভাস্তি জামাই খুন হয়েছে।৬ জুন, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।নিহত হাবুল সরদার দাসপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে।সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাস পাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে হাবুলের শাশুড়ির ছাগল চাচা শ্বশুর সিরাজের কলা গাছ খাওয়াকে কেন্দ্র করে হাবুল শাশুড়ির পক্ষ নিয়ে চাচা শ্বশুর সিরাজের সাথে বাক-বিতণ্ডায় জড়ায়।এক পর্যায়ে চাচা শ্বশুর সিরাজ সরদার জামাই হাবুলকে ছুরিকাঘাত করে।এতে হাবুলের শরীরে প্রচণ্ড রক্তক্ষরণ হলে স্বজনেরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। অভিযোগ দিলে মামলা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park