1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

চট্টগ্রামে এক রাতেই ৩ খুন

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

 

চট্টগ্রামে এক রাতেই পৃথক তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম মহানগর ছাড়াও রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায় পৃথক এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটার এলাকার নাজের আহমদের ছেলে এবং সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান (৪২), মোবাইল সার্ভিসিংয়ের দোকানি আকাশ ও ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার ৬ নম্বর ওয়ার্ডের বুলাইন্নের বাড়ি টেক এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন শ্রমিকদল নেতা আব্দুল মান্নান। স্থানীয় ক্ষেত্রবাজার এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। নিহত আব্দুল মান্নান বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সব বিষয়গুলো বিবেচনায় নিয়েই ঘটনা তদন্তের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

এদিকে পাওনা টাকা চাওয়ার জেরে চট্টগ্রাম নগরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন মোবাইল সার্ভিসিংয়ের দোকানি আকাশ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার কসাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনরা জানিয়েছেন, আকাশের কাছ থেকে মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে টাকা বাকি রেখেছিল তার পূর্বপরিচিত সানি। বৃহস্পতিবার রাতে সেই টাকা চাইতে গেলে আকাশ ও সানির মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সহযোগীদের নিয়ে আকাশকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সানি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএমপির কোতোয়ালি থানার ওসি এম এ করিম জানান, কথা-কাটাকাটির একপর্যায়ে আকাশকে ছুরিকাঘাত করা হয়। ঘটনায় জড়িত তিনজনের মধ্যে ইতোমধ্যে আমরা একজনকে আটক করেছি। অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে পূর্বশত্রুতার জেরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরং এলাকায় খুন হন ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ। বুধবার (১২ নভেম্বর) রাতে স্থানীয় কয়েকজন পূর্বশত্রুতার জেরে লোহার রড ও লাঠি দিয়ে তার ওপর হামলা চালায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park