1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

হাসিনার কথা বলা বন্ধ রাখার আহ্বান : ভারতীয় দূতকে তলব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

 

দিগন্ত রিপোর্ট : ভারতে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়া দু’দেশের সম্পর্কের জন্য মোটেও সহায়ক নয় বলে উল্লেখ করেছে বাংলাদেশ। অবিলম্বে এই সুযোগ বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। বুধবার (১২ নভেম্বর) ঢাকায় ভারতের উপ-হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই বার্তা দেশ বাংলাদেশ সরকার।কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিনের প্রথম ভাগে ভারতের উপ হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তার কাছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে সেদেশের মূলধারার গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়। পবন ভাদেকে জানানো হয়, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে সন্ত্রাসী কর্মকা-ে উসকানি দেওয়ার মঞ্চ করে দেওয়া- দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয়।
ভারতীয় কূটনীতিককে বলা হয়, শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়টি তিনি যেন অবিলম্বে নয়াদিল্লিকে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park