
দিগন্তর প্রতিবেদক।। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত স্যাটেলাইট টেলিভিশন ই-টেন প্রাইম টিভির খুলনা অফিস উদ্বোধন করা হয়েছে।বুধবার (১২ নভেম্বর) দুপুরে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন আহমেদ এবং ভাইচ চেয়ারম্যান মোছা: নুসরাত জাহান জাকিয়া আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে নগরীর নিরালা আবাসিক এলাকায় খুলনা বিভাগীয় অফিসের উদ্ধোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন চ্যানেলটির এক্সিকিউটিভ ডিরেক্টর শহিদুল ইসলাম” মো: আব্দুল্লাহ আল আমিন”মো: একরামুল হক”প্রফেসর মোসলেহ উদ্দিন”স্পেশাল পার্টনার” হেড অব মার্কেটিং” শামসুল হক মিলন”খুলনা অফিস এডমিন” এস কে রিপন প্রমুখ।”এ সময় স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।