1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে পুলিশ কনস্টেবলের ১৮ “খ” ব্যাচের ৭ম বর্ষপূর্তি উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।বাংলাদেশ পুলিশ কনস্টেবলের ১৮ “খ” ব্যাচের ৭ম বর্ষপূর্তি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ পুলিশ লাইনে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে এ বর্ষপূর্তি পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আব্দুল্লাহ আল মামুন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আব্দুল্লাহ আল মামুন বক্তব্যে বলেন, “সপ্তম বর্ষপূর্তিতে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১৮ ‘খ’ ব্যাচের সকল সদস্যের সুস্থতা, সফলতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আশা করি সবাই দায়িত্বশীলভাবে কর্মজীবন পরিচালনা করবে এবং আগামী দিনগুলো আরও সহজ ও আলোকিত হবে।”পরে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৮ “খ” ব্যাচের সদস্যরা আনন্দঘন পরিবেশে বর্ষপূর্তি উদযাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park