1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, গ্রেফতার ৫

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।।মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অফিস থেকে ব্যাগ চুরির অভিযোগে পাঁচ কথিত সাংবাদিককে আটক করেছে সদর থানা পুলিশ।আটককৃতরা হলেন- দৈনিক ঢাকা পত্রিকা-এর স্টাফ করেসপন্ডেন্ট খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, রাজধানী টিভি-এর স্টাফ রিপোর্টার হারুন অর রশিদ, দৈনিক বিজনেস ফাইল-এর প্রতিনিধি বজলুর রহমান, দ্য ডেইলি গ্লোবাল ন্যাশন পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি নাহিদুর রহমান শামীম ও একই পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম।মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত আরও চারজনকে খুঁজছে পুলিশ।পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১টার দিকে আটক পাঁচজনসহ মোট নয়জন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিসকক্ষে প্রবেশ করেন। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে কিছুক্ষণ কথা বলেন। পরে বের হওয়ার সময় তাদের একজন তত্ত্বাবধায়কের ব্যাগটি নিয়ে চলে যান।ওই ব্যাগে প্রায় ৪০ হাজার টাকা, বাসা ও অফিসের চাবি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ছিল। অভিযোগে বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা শার্ট পরা নাহিদুর রহমান শামীম ব্যাগটি কাঁধে নিয়ে অফিস ত্যাগ করছেন।ডা. বাহাউদ্দিন বলেন, “প্রথমে তারা সাংবাদিক পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড দেন। পরে ফোনে যোগাযোগ করলে তারা জানান, ব্যাগটি মুক্তিযোদ্ধা সংসদে আছে, লোক পাঠিয়ে নিতে পারি। কিন্তু সেখানে গিয়ে কিছুই পাওয়া যায়নি।”সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, “এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park