1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনাসহ সকল আসনের ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপহার দেব’

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

 

খুলনা—২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সকল ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপি নির্বাচনী ট্রেনে উপনীত হয়ে জনগণকে সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে প্রস্তুত। দলের নেতাদের বাসায় সৌজন্য সাক্ষাৎ শুধু আজ নয়, ইতোপুর্বে সকল আন্দোলন—সংগ্রামে ও দু:খ—দুর্দশায় বিএনপি সকল পরিবারের সঙ্গে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকব। দীর্ঘদিন আন্দোলন—সংগ্রাম অতিক্রম করে আমরা আজ একটা জায়গায় এসে পৌঁছেছি। বিগত দিনে এই সব পরিবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করে দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেছে। ঠিক আজও এমন একটা সময় এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে খুলনাসহ সকল আসনের ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব ইনশাল্লাহ।

সোমবার বেলা ১২টায় খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাবেক এমপি ও ভাষাসৈনিক মরহুম এম নূরুল ইসলাম দাদু ভাইয়ের বাসায় বিএনপি’র দলীয় মনোনয়ন পওয়ার পর তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ, কেন্দ্রীয় কমিটির সদস্য অসুস্থ শাহরুজ্জামান মোর্তজার বাসায়, ২৪নং ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ুন কবিরের গুম হওয়া ভাই আবুল কালাম আজাদ বাবুর পরিবার ও ২৬নং ওয়ার্ডের বানরগাতি বাজার এলাকায় সাবেক ছাত্রনেতা অসুস্থ ফয়সাল জামানের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সুস্থ হয়েই তিনি নেতাকর্মীদের বাড়িতে যান।

তিনি খুলনাসহ সকল আসনের ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, বাচ্চু মীর, হুমায়ুন কবির, জাহাঙ্গীর হোসেন, জামাল মোড়ল, মনিরুজ্জামান মনির, আব্দুল্লাহ আল মামুন, ফিরোজ আহমেদ, মিজানুর রহমান মিজান, মুশফিকুর রহমান অভি, সেলিম বড় মিয়া, রাজিবুল আলম বাপ্পি, আশিকুর রহমান, বাবুল হাওলাদার, ইব্রাহিম খলিল, শহিদুল ইসলাম লিটন, আব্দুর রশিদ, শরিফুল ইসলাম, ইমরান হোসেন, ফয়সাল মাহমুদ, জুয়েল রহমান, শফিউদ্দিন আহমেদ,আব্দুস সালাম, আসাদুজ্জামান রিপন, আব্দুল আজিজ ডাবলু, রিফাত হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল জলিল, সামাদ গাজী, মারুফুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মাসুদ গাজী, তামিম হাসান, আলহাজ¦ শফিকুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park