1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

রাজনীতি সাধারণ নাগরিকদের হওয়া উচিত: নাহিদ

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

 

দিগন্ত রিপোর্ট।। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সর্বস্তরের জনগণকে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতি শুধু ধনী ও ক্ষমতাবানদের বিষয় নয়—এটি সাধারণ নাগরিকদের হওয়া উচিত, যারা দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেন।

রবিবার রাতে এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, যারা দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেন, তারা রাজনীতিকে নিজের করে নিন- রাজনীতিকে জয় করুন। রাজনীতি কোনো দূরের বিষয় নয়, এটি সরাসরি মানুষের জীবনের দিকনির্দেশনা ঠিক করে দেয়। সরকার কীভাবে চলবে, রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে—সবকিছু রাজনীতির মাধ্যমেই নির্ধারিত হয়।

তিনি বলেন, রাজনীতিকে ঘৃণা করার সময় শেষ। রাজনীতি হবে সাধারণ মানুষের, টাকাওয়ালা বা ক্ষমতাবানদের একচেটিয়া সম্পত্তি নয়।

২০২৪ সালের ৫ আগস্ট জাতীয় সংসদ ভবন এলাকায় সাধারণ জনগণের প্রবেশের ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, সেদিন আমরা বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে এসেছিলাম। সেই স্বপ্ন এখনো পুরোপুরি পূরণ হয়নি, কিন্তু লড়াই থেমে নেই।

শহীদদের স্মরণ করে তিনি বলেন, আন্দোলনের পেছনে ছিল দেশের সাধারণ মানুষ—বাবা-মা, ভাই-বোন, তরুণ ও ছাত্ররা। তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা লড়াই চালিয়ে যাব।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, সংসদই একটি দেশের দিকনির্দেশক প্রতিষ্ঠান, যেখান থেকে আইন প্রণয়ন হয়, সংবিধান রচিত হয়। ৫ আগস্ট জনগণ সংসদ ভবনকে দখলমুক্ত করেছিল, কারণ সেটি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আগামী সংসদই হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদ—যেখানে সংস্কার পরিষদ গঠন করে ‘জুলাই সনদে’ ঘোষিত পরিবর্তনগুলো বাস্তবায়ন করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, আমরা চাই না সংসদে আগের মতো কালো টাকায় নির্বাচিত দুর্নীতিবাজ ও লুটেরা ব্যবসায়ীরা আসুক। এবার সংসদে আসতে হবে সৎ, দেশপ্রেমিক ও স্বপ্নবাজ মানুষদের—যারা জনগণের প্রকৃত প্রতিনিধি।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষক, অধ্যাপক, উদ্যোক্তা, নারী অধিকারকর্মী, পরিবেশকর্মী, ছাত্রনেতা, আলেম, শ্রমিক ও কৃষক নেতাদের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। আপনার চিন্তা ও অভিজ্ঞতা সংসদের জন্য দরকার—আপনি জানেন দেশের সমস্যা কীভাবে সমাধান করা যায়, তাহলে এবার নিজেই এগিয়ে আসুন।

প্রবাসীদের প্রতিও আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যারা বিদেশে কাজ করছেন, তারা উন্নত দেশের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হোন।

জুলাই সনদের বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়। এই সনদকেই সংসদের আইনি ভিত্তি দিতে হবে। রাজপথের আন্দোলনের ধারাবাহিকতা সংসদের ভেতরেও বজায় থাকবে—তর্ক, যুক্তি ও গণতান্ত্রিক পদ্ধতিতে। আমাদের লড়াই হবে সাহস, সততা ও জনআস্থার রাজনীতি।

নাহিদ ইসলাম বলেন, মানুষ পরিবর্তন চায়, তারা নতুন, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব দেখতে চায়। সাহস নিয়ে আসুন, আমরা আপনার পাশে থাকব। টাকা নয়, মানুষের বিশ্বাসই হবে আমাদের মূল শক্তি।

তিনি জানান, এনসিপি মনোনয়ন দিচ্ছে সেইসব স্বপ্নবাজ মানুষকে, যারা দেশ গড়তে চান। এ নির্বাচনে দলের প্রতীক হবে ‘শাপলাকলি’, যা শুভ্রতা, নদীময়তা ও পুনর্জাগরণের প্রতীক।

নাহিদ ইসলাম বলেন, আজ আমরা কলি—ইনশাআল্লাহ একদিন ফুটবই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park