1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ঝিনাইদহের মধুহাটিতে ৮ বছরের বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করেছেন ৩৫ বছরের যুবক

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।। মানুষ কতটা নিচু চরিত্রের হলে সহজ সরল অবুঝ শিশুকে নিজের তৃপ্তি মেটানোর মেশিন মনে করে। এমন একটি ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের বেজিমারা গ্রামে। সময়টা ছিলো ঠিক যোহরের আযানের একটু আগমুহূর্ত। মসজিদের মুয়াজ্জিন প্রস্তুত হচ্ছিলেন আযানের জন্য অন্য দিকে বাচাও বাচাও বলে চিৎকার করছিলো ৮ বছরের এক অসহায় শিশু।

বেজিমারা গ্রামের রবজেল মন্ডলের ছেলে স্বপন পেশায় তিনি রাজমিস্ত্রী ও অবসর সময়ে পাখিভ্যান চালান। তার ঘরেও রয়েছে ২টি মেয়ে সন্তান একটার বয়স ৮ বছর ও অন্যটির বয়স ৩ বছর। তাহলে কিভাবে তার মেয়ের বয়সের অন্য আরেক মেয়ের ধর্ষনের চেষ্টা করেন এমন প্রশ্ন উঠেছে জনমনে।

জানা গেছে ঐ ৮ বছরের শিশু বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলায় মগ্ধ ছিলো, সেখানে স্বপন যেয়ে মেয়েটির হাত ধরে বলেন এই চল, তুই আমার মেয়েকে কি বলেছিস। একথা বলেই হাত ধরে টেনে নিয়ে যান বাড়ি থেকে একটু দূরে পুকুরের পাশেই নির্জন এক বাগানে। সেখানে নিয়ে গিয়ে মেয়েটাকে জোর পুর্বক ধর্ষেনর চেষ্টা করে। তখন মেয়েটি চিৎকার করলে ঐ গ্রামের মান্নানের স্ত্রী চায়না ছুটে গেলে স্বপন দ্রুত ঘটনা স্থান থেকে পালিয়ে যায়।

মেয়েটির মা সহ আপনজনেরা জানতে পারলে স্বপনের আত্মীয়রা বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং সামাজিক ভাবে মিমাংসা করে দেওয়ার কথা বলে ২দিন বাড়ি থেকে বের হতে দেন না। মিমাংসা না হলে মেয়েটির মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ করেন।

তবে এবিষয়ে, ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি আমি শুনেছি এবং ওখানকার স্থানীয় ক্যাম্পের আই সি মাজহারুলকে পাঠিয়েছিলাম। বিষয়টির সত্যটা জানার জন্য এখন জানতে পারলাম তারা লিখিত অভিযোগ দিবেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park