1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ড. ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানাল ঢাকা

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

 

দিগন্ত রিপোর্ট।।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যে মন্তব্য করেছেন, তা নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়টিকে একইসঙ্গে ভুল এবং কূটনৈতিক শিষ্টাচারের প্রতি অসম্মানজনক বলে মনে করছে বাংলাদেশ। রবিবার (৯ নভেম্বর) গণমাধ্যমকে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম।
তিনি বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে। আমরা মনে করি, রাজনাথ সিংয়ের মন্তব্য ভুল এবং সেটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সহায়ক নয়। একইসঙ্গে এ ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও সম্মানজনক নয়।
সম্প্রতি ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন। গত শুক্রবার নেটওয়ার্ক১৮ গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্টপোস্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে।
সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনও ‘উত্তেজনাপূর্ণ সম্পর্ক’ চায় না। অধ্যাপক ইউনূসের উচিত, তিনি কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকা।
রাজনাথ সিং আরও বলেন, ভারত যেকোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park