1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে মোবাইল ব্যবসায়ীর আত্মহত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।। মানিকগঞ্জে ব্যবসায়িক মন্দা ও ঋণের চাপ সহ্য করতে না পেরে সুদেব রাজবংশী (৪০) নামে এক মোবাইল ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার গঙ্গাধরপট্টির একটি ফ্ল্যাট বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।নিহত সুদেব রাজবংশী (৪০) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার শিকারীটোল এলাকার মৃত দেব রাজবংশীর ছেলে। বর্তমানে তিনি মানিকগঞ্জ পৌরসভার গঙ্গাধরপট্টি এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় “এস.বি টেলিকম” নামের দোকানে মোবাইল ফোনের ব্যবসা করতেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সুদেবের ব্যবসা ভালো যাচ্ছিল না। বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে তিনি মানসিকভাবে হতাশায় ভুগছিলেন।শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সুদেব রাজবংশীর স্ত্রী চিন্তা রাজবংশী বড় মেয়ে শ্রুতিকে (১১) নিয়ে কোচিংয়ে বের হন। ঘরে ছোট মেয়ে সেতা (৩) ও স্বামী সুদেবকে রেখে যান। সকাল সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে দরজা বন্ধ পেয়ে বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার শুরু করেন।স্থানীয়রা এগিয়ে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, সুদেব রাজবংশী ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলছেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান,“প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ব্যবসায়িক ক্ষতি ও ঋণের চাপের কারণে তিনি হতাশায় ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park