1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শ্রীমঙ্গলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

 

শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ঐতিহাসিক ৭ নভেম্বর ওজাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।আজ শুক্রবার (৭নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে বিশাল র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র‍্যালী শেষে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়,উক্ত আলোচনায় উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্নার সঞ্চালনায় আলোচনার কার্যক্রম শুরু হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য জাতীয় কার্য নির্বাহী কমিটি এবং মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, হাফিজুর রহমান চৌধুরী তুহিন,পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ,যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, পৌর আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিনসহ যুবদল, ছাত্র দল এবং বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, পারস্পরিক ভালবাসা ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে একটি সুন্দর শান্তি-শৃঙ্খলাময় উন্নত শ্রীমঙ্গল-কমলগঞ্জ তথা একটি সুন্দর, বাসযোগ্য, উন্নত বাংলাদেশ গড়ে তোলাই আমার এবং আমাদের বিএনপি’র স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পাশে রাখতে চাই, নেতাকর্মীদের তিনি বলেন আপনার এমন কোন কাজ করবেন না, যে আপনাদের এলাকার কোন মানুষ আপনাদের কারণে কোন ধরনের কষ্ট পায় তাহলে আপনাদের পাশে আমাকে পাবেন না।শ্রীমঙ্গল কমলগঞ্জে অনেক রিক্সাওয়াল, নিরীহ মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই আমার কাছে সমান, সবাই আমার কাছ থেকে সমান অধিকার পাবে। কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ আমার কাছে আশ্রয় পাবে না । আমার সাথে যদি থাকতে চান সৎ হয়ে থাকতে হবে।এবং যাদেরকে নিয়ে সম্মনয়ক কমিটি করা হয়েছে, দয়া করে আপনারা আজ থেকে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট ভিক্ষা চাইতে হবে। ভোট দিলে ধানের শীষে দেশ গড়বো মিলেমিশে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বার্তাটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে, শ্রীমঙ্গল-কমলগঞ্জের রাস্তাঘাট সহ উন্নয়নমূলক কাজে এবং বেকারত্ব দূর করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।আলোচনা অনুষ্ঠানে বিএনপি , যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park