1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক: আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার এক অভূতপূর্ব বিপ্লব সংঘটিত হয়েছিল, যা বাংলাদেশের রাজনীতিতে গভীর তাৎপর্য বহন করে। ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের ফলে দেশে যে চরম নৈরাজ্যমূলক পরিস্থিতি বিরাজ করছিল, সেই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্তি দিয়েছিল এই বিপ্লব।

এই ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো প্রতি বছর ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে। বিএনপি সরকারের আমলে এই দিনটিতে সরকারি ছুটি থাকলেও, আওয়ামী লীগ সরকার সেই ছুটি বাতিল করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আরও শক্তিশালী হয় এবং বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, যা মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনে। সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান তার ‘কিছু স্মৃতি কিছু কথা’ বইয়ে উল্লেখ করেছেন যে, ৭ নভেম্বর গোটা দেশজুড়ে সৈনিক-জনতার স্বতঃস্ফূর্ত উত্থান ঘটেছিল এবং জেনারেল জিয়া সেই অভ্যুত্থানের উত্তাল তরঙ্গের মাধ্যমে জাতীয় নেতৃত্বে উঠে আসেন।

তদানীন্তন দৈনিক বাংলার রিপোর্টে ৭ নভেম্বরের বিপ্লব সম্পর্কে বলা হয়, “সিপাহি ও জনতার মিলিত বিপ্লবে চার দিনের দুঃস্বপ্ন শেষ হয়েছে। মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়েছেন।” রিপোর্টে আরও উল্লেখ করা হয় যে, ৭ নভেম্বর ভোরে রেডিওতে ভেসে আসে– “আমি মেজর জেনারেল জিয়া বলছি।” জেনারেল জিয়া জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দিয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান। সেদিন রাজধানী ঢাকা ছিল মিছিলের নগরী, যেখানে সিপাহি-জনতা একে অপরকে আলিঙ্গন করে এবং সাধারণ মানুষ সেনাবাহিনীর ট্যাঙ্কের নলে ফুলের মালা পরিয়ে দেয়। এই আনন্দের ঢেউ রাজধানী ছাড়িয়ে দেশের সব শহর, নগর ও গ্রামে পৌঁছে যায়।

 

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park