1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

৯৪ আসনে প্রার্থী ঘোষণা করলো গণসংহতি আন্দোলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

 

ডেস্ক রিপোর্ট।।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৪ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে পাবনা-৪ ও ঢাকা-১০ আসনের প্রার্থী করা হয়েছে। এদিকে, ২৩৭টি আসনে বিএনপি প্রার্থীদের ঘোষিত তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি ফাঁকা রেখেছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে হাতিরপুলে দলটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

জোনায়েদ সাকি বলেন, বৃহত্তর স্বার্থে উদার ও মধ্যপন্থি কয়েকটি দলের সাথে নির্বাচনী জোটের বিষয়ে আলোচনা চলছে, তা সফল হলে প্রার্থী তালিকা সমন্বয় করা হবে। এসময় সংশোধিত আপিওতে প্রার্থীদের জামানত বৃদ্ধিকে অগণতান্ত্রিক উল্লেখ করে নির্বাচনে যেকোন দলের প্রতীকে নির্বাচনের করার সুযোগ রাখার দাবি জানান তিনি।

এ ছাড়াও জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত ঐকমত্যে আসার আহ্বান জানিয়ে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানানো হয়। একই সাথে ঘোষণা করা হয় নবগঠিত ৪৮ সদস্য বিশিষ্ট কমিটির নাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park