1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শরীয়তপুর চরকুমারিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন।।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও আলহাজ্ব শফিকুর রহমান কিরণ এর পক্ষে ধানের শীষের ভোট প্রার্থনায় শরীয়তপুরের সখিপুর থানা চরকুমারিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পথসভা, উঠোন বৈঠক, কর্মী সমাবেশ সহ ৩১ দফার লিফলেট ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়।শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুর রহমান কিরণের নির্দেশে সখিপুর থানা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ২০১৬ সালে চরকুমারিয়া ইউনিয়ন বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী আহমুদুর রহমান সম্রাট মোল্লার নেতৃত্বে চরকুমারিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কর্মী সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়।এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় আহমুদুর রহমান সম্রাট মোল্লা বলেন, ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়। এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিক-নির্দেশনা। বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি ক্ষমতায় আসলেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়।আগামী সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ শরীয়তপুর-২ তথা নড়িয়া-সখিপুরের সংসদ সদস্য হয়ে এই জনপদকে এগিয়ে নিবেন। এছাড়াও তিনি মন্ত্রী হবেন, ইনশাআল্লাহ। এজন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park