1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ফরিদপুরে ওজনে তেল কম দেওয়ায় পেট্রোল পাম্পে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

 

ফরিদপুর জেলা প্রতিনিধি।।ফরিদপুরের বোয়ালমারীতে ওজনে জ্বালানি তেল কম দেওয়ায় মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

বিএসটিআই ও আদালত সূত্রে জানা গেছে, মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ওজনে কম দেওয়াসহ ভোক্তাদের নানা অভিযোগ রয়েছে। অভিযান চলাকালে মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গুণগত মান পরীক্ষণের জন্য জ্বালানি তেলের নমুনা সংগ্রহ করা হয়।

চৌরাস্তায় অবস্থিত মেসার্স নাহার ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া গেলেও অকটেন ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে প্রতি ১০ লিটারে ৪০ মি. লি. কম পাওয়ায় সতর্ক করা হয়। এছাড়া গুণগত মান পরীক্ষণের জন্য জ্বালানি তেলের নমুনা সংগ্রহ করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, মানসম্পন্ন পণ্য ও সঠিক পরিমাপ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। ওজনে জ্বালানি তেল কম দেওয়ায় মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান, ফিল্ড অফিসার (সিএম) এস, এম সোহরাব হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park