1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি নেতা এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

বুধবার বিকাল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় মনোনয়ন পাওয়ার পর ধানের শীষের পক্ষে গণসংযোগ চালাচ্ছিলেন এরশাদ উল্লাহ। এ সময় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে পৌঁছে সর্বশেষ পরিস্থিতি জানা যাবে।

বিএনপি নেতাদের মতে, আরও একাধিক ব্যক্তি এ হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন সরওয়ার বাবলা নামের একজন। খবর পেয়ে পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গুলির ঘটনা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, এরশাদ উল্লাহ নির্বাচনি প্রচারের সময় হামলার শিকার হয়েছেন।

প্রসঙ্গত, এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park