1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ২০৫ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুজন আপন ভাই

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিবালয় উপজেলার দশচিরা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। পরদিন বুধবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাঁদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।গ্রেফতারকৃতরা হলেন,শিবালয় উপজেলার দশচিরা এলাকার মৃত মাছেম শিকদারের দুই ছেলে মো. আজাদ শিকদার (৪০) ও মো. সেলিম শিকদার (৩৫), একই এলাকার মো. হযরত আলীর ছেলে মো. রাজু আহমেদ (২০) এবং মো. মমেজ উদ্দিনের ছেলে মো. কবির হোসেন (৩০)।ডিবি পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় আজাদ শিকদারের পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ১০০ পিস, সেলিম শিকদারের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে ৫০ পিস, রাজু আহমেদের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে ৩০ পিস এবং কবির হোসেনের লুঙ্গির ডান কোচর থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ৫০০ টাকা।ডিবির ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ  চার জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়ছে । মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park